জেনারেল অ্যাপয়েন্টমেন্ট
সময়কাল: ৩০ দিন
বিভিন্ন রোগ অনুযায়ী ১ মাসের ডায়েট পরিকল্পনা ও কাউন্সিলিং।
- ৩০ দিন পর প্রয়োজন অনুযায়ী পরবর্তী ফলোআপ নিতে হবে।
- কাউন্সেলিং ফি
- ৪০০ টাকা
বিশেষায়িত পুষ্টি পরামর্শ
ডায়াবেটিস পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
শুরু ৪০০ টাকা
ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি অবস্থা, যেখানে শরীর রক্তে শর্করার মাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং বাংলাদেশে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রথম আলো প্রতিবেদন অনুযায়ী তা ইতিমধ্যে ১ কোটি ৫০ লাখের বেশি ছাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, আক্রান্তদের একটি বড় অংশ প্রায় ৪৩-৫০% এর বেশি জানেই না যে তাদের শরীরে ডায়াবেটিস রয়েছে।
বাংলাদেশে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে প্রায় ১ জন ডায়াবেটিসে আক্রান্ত। এবং দেশে ১০ শতাংশ মানুষের মৃত্যু হয় এই ডায়াবেটিসে। বর্তমান ধারায় চলতে থাকলে ২০৪৫ সালে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা হবে ২ কোটি ২৩ লাখ।
প্রাপ্তবয়স্ক ছাড়াও কম বয়সীদের মধ্যেও এখন টাইপ-২ ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের হার বাড়ছে। ডায়াবেটিস পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক পরিশ্রম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এটি শতভাগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তাই আমরা দিচ্ছি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এবং প্রি-ডায়াবেটিসের হার কমাতে ব্যক্তিভেদে উপযোগী এবং বিজ্ঞানভিত্তিক খাদ্য পরিকল্পনা।
সময়কাল: ৩০ দিন
বিভিন্ন রোগ অনুযায়ী ১ মাসের ডায়েট পরিকল্পনা ও কাউন্সিলিং।
সাধারণ প্রশ্ন
ডায়াবেটিস পুরোপুরি নিরাময়যোগ্য নয়। তবে সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক পরিশ্রম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
অনেক ক্ষেত্রেই কোনো স্পষ্ট লক্ষণ থাকে না, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী আক্রান্তদের ৪৩-৫০% এর বেশি জানেনই না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে। তাই নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করানোই একমাত্র নির্ভরযোগ্য উপায়।
সাধারণত নয়। আমরা চেষ্টা করি আপনার প্রতিদিনের খাবারের মধ্য থেকেই প্রয়োজনীয় পরিবর্তনগুলো খুঁজে বের করতে, পরিমাণ, সময় ও ভারসাম্য সমন্বয় করে। আপনার ওষুধ, রুটিন ও রিপোর্ট দেখে পরিকল্পনা করা হয়।
হ্যাঁ। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি কম বয়সীদের মধ্যেও এখন টাইপ-২ ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের হার বাড়ছে।