পুষ্টিবিদ রোকসানা তনু ২০২৩ সাল থেকে আমাদের সঙ্গে যুক্ত থেকে অনলাইন নিউট্রিশন কনসালটেন্সি সেবা প্রদান করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

শিক্ষাজীবনের পর তিনি Nutrilearnbd-এর মাধ্যমে ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ মাসের ক্লিনিক্যাল ইন্টার্নশিপ সম্পন্ন করেন। এ সময়ে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগের রোগীদের পুষ্টি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

পরবর্তীতে ভারতের Cognize Nutrition থেকে ৬ মাসের Medical Nutrition Therapy (MNT) কোর্স সম্পন্ন করেন। এছাড়াও জনপ্রিয় Intermittent Fasting পদ্ধতি সম্পর্কে বৈজ্ঞানিকভাবে জানার জন্য “The Science & Practice of Intermittent Fasting” অনলাইন কোর্স সম্পন্ন করেছেন।

রোগীদের সুস্বাস্থ্য অর্জন ও দীর্ঘমেয়াদে ধরে রাখার ক্ষেত্রে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় তিনি Nutrition & Fitness Training সম্পন্ন করেছেন। এর মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যাভ্যাসের পাশাপাশি উপযোগী শারীরিক কার্যক্রমের বিষয়ে জ্ঞান অর্জন করেছেন।

পুষ্টিবিজ্ঞান একটি পরিবর্তনশীল ও ক্রমাগত বিকাশমান ক্ষেত্র। তাই নিজের দক্ষতা আরও উন্নত করতে এবং সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণভিত্তিক পদ্ধতি সম্পর্কে জানতে তিনি নিয়মিত বিজ্ঞানভিত্তিক কোর্স, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত থাকেন।

তাঁর লক্ষ্য: প্রতিটি ব্যক্তির স্বাস্থ্য, রোগের ইতিহাস, জীবনযাপন, খাদ্যাভ্যাস ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহজ, বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক পুষ্টি পরামর্শ প্রদান করা।

অ্যাপয়েন্টমেন্ট নিন

শুরু হোক একটি কথোপকথন দিয়ে

অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য পেইজে মেসেজ করুন, অথবা সরাসরি দেখা করতে সময় নিতে কল করুন।

সময়সূচি

  • পুষ্টিবিদ ফাহমিদা তারান্নুম অনলাইন: পেইজে মেসেজ দিয়ে সময় নিন সরাসরি: মঙ্গল ও বুধবার, বিকাল ৪.৩০ – সন্ধ্যা ৭.৩০
  • পুষ্টিবিদ রোকসানা তনু অনলাইন: পেইজে মেসেজ দিয়ে সময় নিন

অনলাইন কনসালটেশন চালু আছে, পেইজের ইনবক্সে লিখুন।