আমরা বিশ্বাস করি, সবার জন্য একই ডায়েট কাজ করে না। তাই আপনার পরামর্শ শুরু হয় আপনাকে এবং আপনার জীবনযাপনকে বোঝার মাধ্যমে।

আপনার বর্তমান স্বাস্থ্যগত অবস্থা, আগের রোগের ইতিহাস, দৈনন্দিন রুটিন, খাদ্যাভ্যাস, পছন্দ-অপছন্দ এবং আপনার কাছে সহজে পাওয়া যায় এমন খাবার, সবকিছু বিবেচনা করেই আপনার জন্য পুষ্টি পরামর্শ দেওয়া হয়।

ডায়েট মানেই কঠিন নিয়ম নয়

অনেক সময় ডায়েট বলতে আমরা এমন একটি তালিকা বুঝি, যেখানে পছন্দের অনেক খাবার বাদ দিতে হয় এবং প্রতিদিন কঠিন কিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু বাস্তবে দীর্ঘদিন ভালোভাবে চলার জন্য প্রয়োজন এমন একটি পরিকল্পনা, যা আপনার স্বাভাবিক জীবনের সঙ্গে মানিয়ে যায়।

তাই আমরা চেষ্টা করি আপনার প্রতিদিনের খাবার ও অভ্যাসের মধ্য থেকেই প্রয়োজনীয় পরিবর্তনগুলো খুঁজে বের করতে, যাতে স্বাস্থ্যকরভাবে খাওয়া আপনার জন্য বাড়তি কোনো বোঝা না হয়ে ওঠে।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য শুধু আপনাকে “কী খাবেন” বা “কী খাবেন না” বলা নয়।

বরং আপনার খাবার, পুষ্টি এবং দৈনন্দিন অভ্যাস সম্পর্কে আপনাকে আরও সচেতন করা, যাতে আপনি নিজের স্বাস্থ্য নিয়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন।

আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার বাস্তব জীবনকে মাথায় রেখে আমরা এমন একটি পুষ্টি পরিকল্পনা তৈরি করতে চাই, যা আপনি সহজে অনুসরণ করতে পারবেন এবং সময়ের সঙ্গে ধরে রাখতে পারবেন।

NutriCare: আপনার স্বাস্থ্য, আপনার জীবনযাপন, আপনার জন্য তৈরি পুষ্টি পরিকল্পনা।

পুষ্টিবিদ সম্পর্কে

দু’জন পুষ্টিবিদই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন, এবং ২০২৩ সাল থেকে NutriCare-এ যুক্ত আছেন।