পুষ্টিবিদ ফাহমিদা তারান্নুম ২০২৩ সাল থেকে আমাদের সঙ্গে যুক্ত থেকে অনলাইন নিউট্রিশন কনসালটেন্সি সেবা প্রদান করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

শিক্ষাজীবনের পর তিনি Nutrilearnbd-এর মাধ্যমে ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ মাসের ক্লিনিক্যাল ইন্টার্নশিপ সম্পন্ন করেন। এ সময়ে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগের রোগীদের পুষ্টি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

পরবর্তীতে ভারতের Cognize Nutrition থেকে ৬ মাসের Medical Nutrition Therapy (MNT) কোর্স সম্পন্ন করেন। এছাড়াও জনপ্রিয় Intermittent Fasting পদ্ধতি সম্পর্কে বৈজ্ঞানিকভাবে জানার জন্য “The Science & Practice of Intermittent Fasting” অনলাইন কোর্স সম্পন্ন করেছেন।

রোগীদের সুস্বাস্থ্য অর্জন ও দীর্ঘমেয়াদে ধরে রাখার ক্ষেত্রে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় তিনি Nutrition & Fitness Training সম্পন্ন করেছেন। এর মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যাভ্যাসের পাশাপাশি উপযোগী শারীরিক কার্যক্রমের বিষয়ে জ্ঞান অর্জন করেছেন।

অনলাইনের পাশাপাশি তিনি অফলাইনে অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি একজন পুষ্টিবিদ হিসেবে সরাসরি রোগী দেখছেন। রোগীর স্বাস্থ্য ও রোগের ধরন অনুযায়ী প্রদান করছেন ব্যক্তিকেন্দ্রিক পুষ্টি পরামর্শ ও ডায়েট চার্ট।

পুষ্টিবিজ্ঞান একটি পরিবর্তনশীল ও ক্রমাগত বিকাশমান ক্ষেত্র। তাই নিজের দক্ষতা আরও উন্নত করতে এবং সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণভিত্তিক পদ্ধতি সম্পর্কে জানতে তিনি নিয়মিত বিজ্ঞানভিত্তিক কোর্স, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত থাকেন।

একজন সচেতন পুষ্টিবিদ হিসেবে তিনি কেবল শারীরিক অবস্থাই নয়, বরং ক্লায়েন্টের মানসিক, সামাজিক ও আর্থিক পটভূমিও বিবেচনা করেন। তিনি মনে করেন, ডায়েট মানেই কেবল কিছু নির্দিষ্ট খাবারের তালিকা নয়; বরং সঠিক পরিকল্পনার মাধ্যমে অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা। তাঁর মতে, ডায়েট মোটেও জটিল কোনো বিষয় নয়, প্রয়োজন কেবল শরীর ও মনের সুস্থতার জন্য এক ধাপ এগিয়ে আসা। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে প্রতিটি মানুষকে সঠিক পথনির্দেশনা দেওয়াকেই তিনি তাঁর প্রধান দায়িত্ব মনে করেন।

অ্যাপয়েন্টমেন্ট নিন

শুরু হোক একটি কথোপকথন দিয়ে

অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য পেইজে মেসেজ করুন, অথবা সরাসরি দেখা করতে সময় নিতে কল করুন।

সময়সূচি

  • পুষ্টিবিদ ফাহমিদা তারান্নুম অনলাইন: পেইজে মেসেজ দিয়ে সময় নিন সরাসরি: মঙ্গল ও বুধবার, বিকাল ৪.৩০ – সন্ধ্যা ৭.৩০
  • পুষ্টিবিদ রোকসানা তনু অনলাইন: পেইজে মেসেজ দিয়ে সময় নিন

অনলাইন কনসালটেশন চালু আছে, পেইজের ইনবক্সে লিখুন।